POPULAR BD NEWS
Popular BD News Logo

রান্ধুনীমূড়া উবিতে চারতলা ভবনের উদ্বোধন করলেন এমপি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২১, ২০২২ | সময়: ৮:৩২ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভার ডাকাতিয়া নদীর দক্ষিণ পাশে গড়ে উঠা রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমি ভবনের শুভ উদ্বোধন করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

শনিবার বিকেলে রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয় মাঠে একাডেমি ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, শুধু আমরা বক্তব্য দিলে হবে না। আমরা আমাদের সুযোগ-সুবিধার কথা বললে হবে না, বলতে হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা বলবে তাদের পারিবারিক অবস্থা কেমন, পরিবারের উপার্জন কেমন এবং তাদের কি প্রয়োজন।

হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ন – আহবায়ক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুন্সী মোহাম্মদ মনিরের সভাপতিত্ব ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ-জামালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজীর, পৌর মেয়র আ. স. ম. মাহবুব-উল-আলম লিপন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী জসিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক সেলিম মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার।

ওইসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক জাকির হোসেন সোহেল,  পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি,  ইউপি চেয়ারম্যান আবদুল হাদী, মোস্তফা কামাল মজুমদার, মজিবুর রহমান মজিব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন