চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নে আওয়ামী মৎসজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২১ মে শনিবার উপজেলার আইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি প্রানকৃষ্ণ দাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সালেহীন খলিলেল পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. আইয়ুব আলী পাটওয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,জেলা মৎসজীবী লীগের সদস্য জসিম উদ্দিন,উপজেলা মৎসজীবী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সহ আরো অনেকে। পরে ত্রি-বার্ষিক সম্মেলনে ওই ইউনিয়নের মৎসজীবী লীগের সভাপতি হিসেবে মো. আনোয়ার হোসেন সর্দার ও সাধারন সম্পাদক পদে বশির আহমেদ কে নির্বাচিত করা হয়।
এসময় মৎসজীবী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
H/N