POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায়  শহীদ উল্যাহ বাচ্চু মিয়াজী আর নেই

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: মে ২১, ২০২২ | সময়: ৫:০৬ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার সুবিদপুর গ্রামের অধিবাসী,বিশিষ্ট সমাজসেবক ও অবসরপ্রাপ্ত জেলা ও ত্রান পূর্নবাসন কর্মকর্তা মো. শহীদ উল্যাহ বাচ্চু মিয়াজী ইন্তেকাল করেছেন (ইন্নালি….. রাজিউন)।

শুক্রবার দুপুরে গাজীপুর সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

ওইদিন বাদ এশা জানাযা শেষে মরহুমের লাশ সুবিদপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যা গুনগাহী রেখে গেছেন।

তিনি গাজীপুরস্থ সিটি মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: রিফায়েত উল্যাহ শরীফের গর্বিত বাবা ছিলেন। মরহুমের মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি,উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,পৌর মেয়র নাজমুল আলম স্বপন,কুমিল্লাস্থ কচুয়া সমিতির সভাপতি ডা. এমএ মালেকসহ দলীয় নেতাকর্মীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন