POPULAR BD NEWS
Popular BD News Logo

সড়ক দূর্ঘটনায় শাহরাস্তির যুবকের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২০, ২০২২ | সময়: ৩:৪০ অপরাহ্ণ

লাকসামে মোটরসাইকেল দূর্ঘটনায় শাহরাস্তির মো. আলমগীর হোসেন সোহেল (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল কুমিল্লা জেলার মুদাফফরগঞ্জ-লাকসাম সড়কে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন সোহেল শাহরাস্তি উপজেলার রায়শ্রী গ্রামের মো. আজিজুল হকের বড় ছেলে। সে আবুল খায়ের গ্রুপের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিল।

স্বজনরা জানান, আলমগীর হোসেন সোহেল কর্মস্থল নোয়াখালী জেলার চৌমুহনী থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে আসছিলেন। পথে মুদাফফরগঞ্জ-লাকসাম সড়কে একটি দ্রুতগামি পিকআপ তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে সে মারা যায়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন