POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে বড় স্টেশন থেকে ২০ ছেলে-মেয়ে আটক

ডেস্ক নিউজ | প্রকাশিত: মে ১৯, ২০২২ | সময়: ৬:৪৭ অপরাহ্ণ

ক্লাস না করে স্কুল-কলেজের ড্রেস পরে ঘুরতে আসা ছেলে-মেয়েকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বড় স্টেশন মোলহেডে স্কুল কলেজ চলাকালীন সময়ে আড্ডারত অবস্থায় চাঁদপুর সদর মডেল থানার এএসআই ফয়েজ আহমেদ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন।

শিক্ষার্থীরা মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,চাঁদপুর পুরাণ বাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ,আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে।

শিক্ষার্থী হওয়ায় তাদের নাম পরিচয় প্রকাশ করা হয় নি।

জানা যায়,স্কুল-কলেজ চলাকালিন সময়ে বড় স্টেশন মোলহেডে আড্ডারত অবস্থায় ২০ তরুণ-তরুণীকে আটক করে পুলিশ। পরে রাতে প্রতিটি শিক্ষার্থীর অভিভাবকদের থানায় ঢেকে এনে সর্তক করে ছেড়ে দেয়া হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানায়,স্কুল-কলেজ চলাকালিন সময়ে ড্রেস পড়া ২০ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন