POPULAR BD NEWS
Popular BD News Logo

ছাত্রলীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন এবং আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

মোঃ মাসুদ রানা | প্রকাশিত: মে ১৭, ২০২২ | সময়: ৯:০২ অপরাহ্ণ

কচুয়ায় ঐতিহাসিক ১৯ মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র‌্যালীটি কচুয়া পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে বিশ^রোড এলাকায় আলোচনা সভায় শে হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলম।

এসময় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার,চাঁদপুর পলিকেটনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল মুন্সী সহ কাদলা ইউনিয়ন ছাত্রলীগ,কচুয়া সদর ইউনিয়ন ছাত্রলীগ,গোহট দক্ষিন ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন