POPULAR BD NEWS
Popular BD News Logo

১৭ মামলার সাজাপ্রাপ্ত আসামি শিমুল চট্টগ্রাম থেকে গ্রেফতার

মজিব পাটোয়ারী | প্রকাশিত: মে ১৭, ২০২২ | সময়: ১:৪০ অপরাহ্ণ

হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রতারণা ও চেক জালিয়াতির মামলার আসামী সাইদুজ্জামান মজুমদার শিমুল(৪৭) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে হাজীগঞ্জ থানার এএসআই গোলাম ছামদানী গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের খুলশী এলাকায় সিএমপি পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত সাইদুজ্জামান মজুমদার শিমুল হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের মজুমদার বাড়ীর মৃত হাজী আমির হামজার ছেলে।

এএসআই গোলাম ছামদানী পপুলার বিডিনিউজকে বলেন, সাইদুজ্জামান মজুমদার শিমুের বিরুদ্ধে প্রতারণা ও চেক জালিয়াতির ১৭টি মামলা রয়েছে। আদালত কতৃক তার বিরুদ্ধে জরিমানার রায় ৩ কোটি ৬লক্ষ ৭৫ হাজার টাকা এবং চেক জালিয়াতির মামলায় ৯ বছর ৬ মাস কারাদণ্ড প্রাপ্ত এই শিমুল।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন