POPULAR BD NEWS
Popular BD News Logo

টোরাগড় থেকে ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ ছয় নারী-পুরুষ গ্রেফতার

মজিব পাটোয়ারী | প্রকাশিত: মে ১৭, ২০২২ | সময়: ১:২৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভায় পুলিশের সাড়াশি অভিযানে ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ হাতেনাতে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৮নং ওয়ার্ড টোরাগড় কাজী বাড়ীতে সাড়াশি অভিযান করে পুলিশ।

অভিযান পরিচালনাকালে কাজী বাড়ীর বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবেলেটসহ ৩ নারী ও ৩ পুরুষকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কাজী বাড়ীর নাজিয়া আক্তার কাকন(২৪), শরীফ(৩৫), পলি আক্তার(২৫), শরীফের স্ত্রী ফারজানা(১৯), টোরাগড় খান বাড়ীর রিপন(৩৫) ও নারায়নগঞ্জ জেলার আজাদ(৪৪)।

তদন্ত (ওসি) ইব্রাহিম খলিলের নেতৃত্বে এসআই ইউনুস মিঞা, এসআই আবদুল আজিজ,এসআই নাজিম উদ্দীন, এএসআই রেজাউল করিমসহ অন্যান্য অফিসার ও সঙ্গীয় ফোর্স সাড়াশি অভিযানে অংশ নেয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন