POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে পাইকারি বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ১৫, ২০২২ | সময়: ৫:১২ অপরাহ্ণ

ভরা মৌসুম না হলেও চাঁদপুরের পাইকারি বাজারগুলোতে বাড়তে শুরু করেছে ইলিশের সরবরাহ। নিম্নচাপের প্রভাবে দেশের নিম্নাঞ্চল থেকে ঘাটে কিছু ইলিশ আসলেও তা বেশিদিন থাকবে না বলে জানিয়েছেন মৎস্য বণিক সমিতির কর্মকর্তারা।

চাঁদপুর বড় স্টেশনের ব্যবসায়ীরা জানান,এখন ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। যদিও গত ২/৩ দিনের তুলনায় আজ আমদানি অনেক কম। এখান থেকে দেশের বিভিন্ন স্থানের বাজারে ইলিশের চালান হয়ে থাকে। দাম ভালো পাওয়ায় সাগরসহ নিম্নাঞ্চলের জেলাগুলো থেকে জেলেরা ইলিশ নিয়ে চাঁদপুরের পাইকারি বাজারে আসেন। ইলিশের ভরা মৌসুম না হলেও আকারভেদে ইলিশের দরদামে আমরা সন্তুষ্ট।

৮শ’ থেকে ৯শ’ গ্রামের ইলিশ ১৫শ’ থেকে সাড়ে ১৫শ’ টাকা কেজি। আর ৪শ’ থেকে ৫শ’ গ্রামের ইলিশ ১১শ’ থেকে ১২শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার বলেন,‘ কয়েকদিন আগে নিম্নচাপের প্রভাবে চাঁদপুর পাইকারি মাছ বাজারে ইলিশের সরবরাহ কিছু বাড়লেও তা বেশিদিন থাকছে না।

H/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন