POPULAR BD NEWS
Popular BD News Logo

র‌্যাবের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই, সিএনজি জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ১৫, ২০২২ | সময়: ৪:০৭ অপরাহ্ণ

পৃথক দুইটি অভিযানে র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিন ও কোতয়ালী মডেল থানা এলাকা হতে ৩৮ কেজি গাঁজা, ৯৯ বোতল ফেন্সিডিল এবং ০৮ বোতল বিদেশীমদসহ দুইজন মাদক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৪ মে সন্ধায় কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন জোড়কানন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সিএনজির ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ২০ কেজি গাঁজা, ৯৯ বোতল ফেন্সিডিল, ০৮ বোতল বিদেশীমদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার মজুমদার বাড়ী, কুড়িয়া পাড়া গ্রামের মোঃ আব্দুল জলিল এর ছেলে ওয়াসিম একরাম(২৪)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।

আরেকটি আভিযানিক দল ১৫ মে সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আনন্দপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আলী আশ্রাফ এর ছেলে মোঃ ইদ্রিস আলী(৩৭)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল এবং বিদেশীমদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী
মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন