সাংবাদিকতার আড়ালে অভিনব কায়দায় মটর সাইকেলের এয়ার ফিল্টার এর ভিতর লুকিয়ে ইয়াবা পরিবহনের সময় ১০,০৫০ পিস অক্ষত এবং ২৫ গ্রাম ভাঙ্গা ইয়াবাসহ সাংবাদিক মোঃ মফিজুল ইসলাম(৩৯) কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা হতে আটক।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ একটি আভিযানিক দল ১৩ মে ভোরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে অভিনব কায়দায় সাংবাদিকতার আড়ালে মটর সাইকেলের এয়ার ফিল্টার এর ভিতর লুকিয়ে ইয়াবা পরিবহনের সময় ১০,০৫০ পিস অক্ষত এবং ২৫ গ্রাম ভাঙ্গা ইয়াবাসহ একজন মাদক কারবারি কথিত সাংবাদিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার হাকিমপুর থানার সাধুরিয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মোঃ মফিজুল ইসলাম(৩৯)।
অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত মটর সাইকেলটিও জব্দ করা হয়। পপুলার বিডিনিউজ, কুমিল্লা