POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে জহিরাবাদে জেলেদের মাঝে চাল বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ১২, ২০২২ | সময়: ১১:৪৩ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে জাটকা ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান গাজী সেলিম মিয়া।

উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, ইউপি সদস্য বিল্লাল হোসেন, মোহাম্মদ হোসেন, মুখলেছুর রহমান, মানিক সরকার, কাজল বেপারী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা গাউস’প্রমুখ।
আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ, জাতীয় সম্পদ এবং বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম। ইলিশ আমাদের জাতীয় ঐতিহ্যের একটি। আজকের জাটকা আগামী দিনের পরিপূর্ণ ইলিশ। এই ইলিশ আপনারাই ধরবেন, আপনারাই এর সুফল ভোগ করবেন। ইলিশ আমাদের চাঁদপুরের সম্পদ, তা রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব ও কর্তব্য। তিনি বলেন, নিষিদ্ধ সময়ে যারা জেলেদেরকে জাটকা ও ইলিশ ধরার কাজে উৎসাহিত করে তারা দেশ ও জাতির জাতীয় শত্রু। তাদেরকেও আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকার সমাজের অবহেলিত বঞ্চিত মানুষদেরকে প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন