POPULAR BD NEWS
Popular BD News Logo

সাড়ে সাত হাজার লিটার তেল মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা

হোসেন বেপারী | প্রকাশিত: মে ১০, ২০২২ | সময়: ৫:৩৩ অপরাহ্ণ

সয়াবিন তেল বিক্রি না করে অবৈধ মজুদ ও বোতলের গায়ের বিক্রয়মূল্য মুছে ফেলে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী।

মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সয়াবিন তেল অবৈধ মজুদ ও বোতলের গায়ের মূল্য মুছে ফেলা অধিক দামে বিক্রয় করে এক ব্যবসায়ী হাতেনাতে ধরা পড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হাতে।

ওই সময় ভোক্তা অধিকার বিরোধী কাজ করা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক প্রশাসনিক ব্যবস্থায় বেংগল ট্রেডার্সকে ৩০ হাজার টাকা ও জয়দেব সাহা স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং মজুদকৃত তেল ন্যায্যমূল্যে বিক্রয় করতে বলা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন ও চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত।

অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক ও উপস্থিত ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত জন্য অনুরোধ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন