POPULAR BD NEWS
Popular BD News Logo

ক্যান্সারে আক্রান্ত প্রতিবন্ধি অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেনা

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: মে ১০, ২০২২ | সময়: ৪:০৫ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ার বারৈয়ারা গ্রামের জংসর আলী বাড়ীর জাহাঙ্গীরের মেয়ে জাহানারা আক্তার (১৬) জন্ম থেকেই প্রতিবন্ধী। দিনদিন বয়স বাড়লেও প্রতিবন্ধীকতাও শারিরীক অসুস্থ্যতার কারনে জাহানারা বেড়ে উঠছে না। একদিকে শারীরিক প্রতিবন্ধী অপর দিকে ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসা ধুকে ধুকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিবন্ধী কিশোরী জাহানারা আক্তার দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত। বহু সরকারি-বেসরকারি হাসপাতালে নিয়ে জাহানারা আক্তারকে চিকিৎসা করানো হয়েছে । কিন্তু এতে জাহানারা আক্তারের সমস্যার কোনো পরিবর্তন হয়নি।

https://fb.watch/cVYPMWOI64/

তাই জাহানারা কে গত কয়েক মাস আগে চিকিৎসা করানোর জন্য মালিগাঁও ও দাউদকান্দি উপজেলার গৌরীপুর সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকগন। উন্নত চিকিৎসায় খরচ চালানো দরিদ্র বাবার পক্ষে অসম্ভব।
এদিকে প্রতিবন্ধী জাহানারা আক্তারের বাবার কোনো আর্থিক অস্বচছলতার কারনে উন্নত চিকিৎসা করা যাচ্ছে না। বাবার অর্থ না থাকায় মেয়ের চিকিৎসার জন্য প্রশাসন,জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তার অসহায় পরিবার।

শারীরিক প্রতিবন্ধী জাহানারা আক্তারের বাবা জাহাঙ্গীর আলম বলেন, আমি একজন দরিদ্র মানুষ। মেয়েকে অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছি না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা,স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

কেউ সহযোগিতা করতে চাইলে ০১৮৫২৫০৪৭৯৫…..

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন