POPULAR BD NEWS
Popular BD News Logo

বাক-প্রতিবন্ধী তরুনীর সাথে প্রেম: অতঃপর ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ১০, ২০২২ | সময়: ১১:০৫ পূর্বাহ্ণ

বাক-প্রতিবন্ধী তরুনীর সাথে প্রেম: অতঃপর ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেফতারের ঘটনা ঘটেছে। ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর কাবিরাজ বাড়ীতে ঘটে।

গ্রেফতারকৃত প্রেমিক ওই গ্রামের তালুকদার বাড়ীর শাকিল (২৮)। বাক-প্রতিবন্ধী তরুণী মেনাপুর কবিরাজ বাড়ীর বাসিন্দা। তার বয়স ২৭ বছর।

সোমবার বাক-প্রতিবন্ধী তরুণীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মেনাপুর থেকে প্রেমিক শাকিলকে গ্রেফতার করেন উপ-পরিদর্শক নাজিম।

হাজীগঞ্জ থানার তদন্ত ওসি ইব্রাহিম খলিল জানান, দুই বছর ধরে তাদের প্রেম। ভিডিও কলেও তাদের ইশারা-ইঙ্গিতে কথা হতো। একাধিকবার ধর্ষণের অভিযোগ তরুণীর। তবে প্রেমিক বিয়ে করতে নারাজ। মঙ্গলবার সকালে প্রেমিক শাকিলকে আদালতে প্রেরণ করা হয়।

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন