POPULAR BD NEWS
Popular BD News Logo

চুরি করা টাকা নিয়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি বেকারি কর্মচারী বিল্লালের

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ১০, ২০২২ | সময়: ১২:২৫ পূর্বাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ নগদ ১৭ লাখ ৩৫ হাজারসহ শেখ মোহাম্মদ বিল্লাল (৪৫) নামে এই বেকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার রাতে উপজেলার খাজুরিয়া এলাকা থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মার্কেটে অবস্থিত অলিম্পিয়া কনফেকশনারির কর্মচারী ছিলেন শেখ মোহাম্মদ বিল্লাল। ঈদ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকায় খাদ্যসামগ্রী বিক্রির টাকা কনফেশনারিতে থেকে যায়। আর এই সুযোগে ১৮ লাখ টাকা নিয়ে চম্পট দেন কর্মচারী শেখ মোহাম্মদ বিল্লাল।

এই ঘটনায় গত ২ মে পল্টন মডেল থানায় কনফেশনারির মালিক মোকসেদুর রহমান বাদী হয়ে একটি চুরির মামলা করেন।

এরই মধ্যে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হয় যে, টাকা নিয়ে শেখ মোহাম্মদ বিল্লাল ফরিদগঞ্জে আত্মগোপন করেছেন। যার প্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ ফরিদগঞ্জ থানা পুলিশের সহযোগিতা নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন জানান, এসময় তার কাছ থেকে নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করে।

এদিকে, সোমবার রাতেই পল্টন মডেল থানা পুলিশ শেখ মোহাম্মদ বিল্লালকে নিয়ে রাজধানীর উদ্দেশে চাঁদপুর ত্যাগ করে।

খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী এলাকার শেখ মোহাম্মদ ওয়াকিলের ছেলে শেখ মোহাম্মদ বিল্লাল। দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মার্কেটের অলিম্পিয়া কনফেশনারিতে কাজ করতেন তিনি।

সূত্র: কালের কণ্ঠ

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন