POPULAR BD NEWS
Popular BD News Logo

১০ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ৯, ২০২২ | সময়: ১১:৪০ পূর্বাহ্ণ

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে আরিফুল শেখ (২৭) ও মেহেদী হাসান রনি (২৫) নামে দুই মাদকব্যবাসয়ীকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৮ মে) সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।

সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্বাবধানে পরিদর্শক মোঃ মজিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন স্বর্ণখোলা রোড ফয়সাল মার্কেটস্থ মিঃ কপি শপ এর পূর্ব পার্শ্বে ফুটপাতের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

ওই সময় আসামী আরিফুল শেখ, পিতা- মৃত সালাম শেখ, মাতা- মর্জিনা বেগম এবং মেহেদী হাসান রনি, পিতা- আঃ গনি দালাল, মাতা- রেখা বেগম উভয়কে ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় পরিদর্শক মোঃ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন