POPULAR BD NEWS
Popular BD News Logo

পরবর্তী ৩ দিন বাড়তে পারে বৃষ্টি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ৮, ২০২২ | সময়: ৫:০৩ অপরাহ্ণ

দেশের কোথাও কোথাও আজ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানানো হয়েছে দপ্তর থেকে। সেই সঙ্গে দমকা অথবা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে।

আবহাওয়া অফিস আরো জানায়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত ও অগ্রসর হয়ে প্রথমে নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ এবং আরও ঘণীভূত হয়ে আজ সকালে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় ঘূর্ণিঝড় অশনিতে পরিণত হয়েছে।

এটি আরো ঘণীভূত ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্যার দিকে যেতে পারে।

https://fb.watch/cTnfd4LdwS/

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে সর্বোচ্চ ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া এ সময় তেঁতুলিয়ায় ৩৬ এবং টাঙ্গাইল ও তাড়াশে ৯ মিলিমিটার বৃষ্টি হয়।

এদিকে রাঙ্গামাটি, সৈয়দপুর, খুলনা, মংলা, সাতক্ষীরা ও যশোর অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থেকে বিস্তার লাভ করতে পারে। এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণপূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত গচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ৩০ থেকে ৪০ পর্যন্ত বাড়ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

সূত্র: কালের কণ্ঠ

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন