বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুরের কচুয়া উপজেলা শাখার অভিষেক ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান শনিবার কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
কচুয়া শাখার সভাপতি মুহাদ্দিস হযরত মাওলানা মাসউদ হোসাইনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতি আবুল হাসেম শাহ মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ¦ আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দেদী।
বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য আল্লামা আলহাজ¦ মোশাররফ হোসেন হেলালী,আল্লামা গোলাম গাউছ আশরাফী,হাফেজ মেজবাউল ইসলাম লতিফী,সদস্য আলহাজ¦ খাজা আরিফুর রহমান তাহেরী,জেলা শাখার সভাপতি আল্লামা নাজমুল হক আখন্দ,সাধারন সম্পাদক ড. এসএম হুজ্জাতুল্লাহ নকশবন্দী,সাংগঠনিক সম্পাদক আল্লামা খাজা জোবায়ের আহমেদ প্রমুখ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
E/N