রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান শেষে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের বায়তুল মোকাদ্দাস জামে মসজিদ অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। নামাজ শুরুর অনেক আগেই মুসল্লিদের আগমনে কানায় কানায় ভরে যায় মসজিদ এর চারপাশ।
নামাজ শুরুর আগে বয়ান পেশ করেন হারং সিনিয়র আলিম মাদ্রাসার প্রভাষক মুফতি গোলাম সারোয়ার হোসেন।
মহামারি করোনার কারণে বিগত দুই বছর সরকার কর্তৃক বিধিনিষেধে নিষ্প্রাণ ঈদ কাটিয়ে মুসল্লিরা স্বত:স্ফুর্ত অংশগ্রহণে এবারের ঈদুল ফিতরের নামাজ জামাতে আদায় করেছেন। এ যেন ধর্মপ্রাণ মুসল্লিদের মিলন মেলা। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন।
নামাজ শেষে মোনাজাতে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।