POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় এতিম দুস্থ ও প্রতিবন্ধীদের ঈদ উপহার সামগ্রী বিতরণ

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২ | সময়: ৮:৪১ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় শনিবার থানা পুলিশের আয়োজনে শতাধিক এতিম,দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশনায় এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন।

এসময় কচুয়া থানার ওসি তদন্ত মো. ছানোয়ার হোসেন,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন,সাবেক সভাপতি আলমগীর তালুকদার,সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা,দপ্তর সম্পাদক শান্তুু ধর সহ কচুয়া থানায় কর্মরত অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন