POPULAR BD NEWS
Popular BD News Logo

কে বন্ধু কে বন্ধু না- সেটা চিনে রাখুন: টিপু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২ | সময়: ৭:২৯ অপরাহ্ণ

আমি আমাদের আওয়ামীলীগের, যুবলীগের, ছাত্রলীগের, স্বেচ্ছাসেবক লীগের, মহিলা আওয়ামী লীগের, যুব মহিলা লীগের শ্রমিকলীগের এবং আওয়ামী পরিবারের সবাইকে অনুরোধ করবো দয়া করে আপনারা সুষ্ঠুভাবে রোজার মাস সম্পন্ন করুন তারপরে ঈদ উৎসব পালন করুন॥ আমরা ঈদের পরে চাঁদপুরে আসবো এসে সবাই মিলে বসে সিদ্ধান্ত নিব আমরা কিভাবে কি করব।

এখন চাঁদপুরে যা কিছু ঘটছে তার পিছে আপনারা সবাই জানেন যে এখানে রাষ্ট্রীয় ষড়যন্ত্র দলীয় ষড়যন্ত্র ব্যক্তি ষড়যন্ত্র অনেক কিছুই জড়িত॥ মিথ্যা অভিযোগ দিয়ে দীপুমনির ক্ষতি করার চেষ্টা করছে পক্ষান্তরে বিএনপি’র পক্ষ হয়ে কাজ করছে॥ অনুগ্রহ করে একটু ধৈর্য ধরুন অচিরেই সমস্ত ষড়যন্ত্রের সব দিক উন্মোচন হয়ে যাবে এবং আমাদের বিরুদ্ধে যে এসব মিথ্যা অভিযোগ এনেছে সেগুলো সব প্রমাণিত হবে একটু ধৈর্য ধরুন। আল্লাহ তায়ালার উপর ভরসা রাখুন সত্যের জয় হবেই। শুধু কে বন্ধু কে বন্ধু না সেটা চিনে রাখুন যাতে আবার খারাপ লোকগুলি আপনাদের ও আমাদের সাথে মিশে গিয়ে আমাদের সকলের ক্ষতি যাতে আর না করতে পারে।

ষড়যন্ত্রকারীদের কে বলছি দয়া করে এবার একটু ক্ষান্ত হন অনেক করেছেন মিথ্যা প্রচার প্রচারণা বন্ধ করুন দয়া করে একটু ক্ষান্ত হন। নিজ স্বার্থ হাসিলের জন্য দলের ক্ষতি করবেন না। জমি নিয়ে মামলা হয়েছে মামলার বিষয়বস্তু পড়ে দেখেন না জেনে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াবেন না । নেতাকর্মীদের ধৈর্যের বাঁধ ভাঙ্গবেন না।ওয়াদুদ টিপুরফ ফেসবুক থেকে সংগৃহীত

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন