POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে পুনাকের সৌজন্যে দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

আশিক বিন রহিম | প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২২ | সময়: ৫:০৩ অপরাহ্ণ
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাকের) সভানেত্রী  ও বাংলাদেশ পুলিশের আইজিপি ডাঃ বেনজীর আহমেদের সহধর্মীনী জীশান মীর্জার সৌজন্যে চাঁদপুরে পুনাকের আয়োজনে দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরতলীর বাবুর হাটস্থ পুলিশ লাইন্সে এই ঈদ উপহার সামগ্রী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ১,শ জন দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ইফতার বিতরণ করেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদের সহধর্মিনী ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর জেলা শাখার সভানেত্রী আফসানা শর্মী।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়ের সহধর্মীনী ও পুনাকের সহ- সভানেত্রী পূজা দাশ, সাধারন সম্পাদিকা  শাহিনা বেগম, পুনাক সদস্য পিউকা বড়ুয়া, তাহমিনা আক্তার, সোনিয়া কামাল,  পুনাকের অধ্যক্ষ শিপ্রা মজুমদার, উপাধ্যক্ষ রাখি মজুমদার প্রমুখ।
 এছাড়াও উপস্থিত ছিলেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, কচুয়া থানার অফিসার ইনার্জ মোঃ মহিউদ্দিন, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, হাজীগঞ্জ থানার ইনচার্জ জুবায়ের আহমেদ , হাইমচর থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ শাহ কামালসহ চাঁদপুরের সকল থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও হুইল চেয়ার বিতরণ শেষে সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন