POPULAR BD NEWS
Popular BD News Logo

খাদিজা ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার

আশিক বিন রহিম | প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২২ | সময়: ৪:৫৫ অপরাহ্ণ

খাদিজা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও জিএম বাংলা লিমিটেডের অর্থায়নে চাঁদপুরে ২হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

২৯ এপ্রিল শুক্রবার সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের কল্যানদী গ্রামের খাতিজা মহলে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় সদর উপজেলার ৫ টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি কাপড়, লুঙ্গী, থ্রিপিস, পাঞ্জাবী ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

ঈদ উপহার কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, খাদিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান খাতিজা বেগম, জিএম বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মাই টিভির রিপোর্টার ক্রাইম জিএম মজিব, জিএম বাংলা লিমিটেডের ডেপুটি ম্যানিজিং ড্রিরেক্টর শাকিলা জাহান সেতুসহ কোম্পানীর সকল পরিচালকবৃন্দ।

জিএম বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিএম মজিব বলেন, আমাদের প্রত্যেকের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ করে নিজের আত্মীয়স্বজন এবং পাড়া-প্রতিবেশীদের খোঁজ-খবর রাখা। বিত্তবান মানুষদের একটু মানবতার পরশ এইসব অসচ্ছল মানুষদের মুখে হাসি ফোটাতে পারে।

তিনি আরো বলেন, দেশের সকল বিত্তবানরা যদি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়, তবে আমাদের দেশটা আরো সুখী সমৃদ্ধ হয়ে উঠবে। তাই আসুন আমরা সবাই সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাথে একাত্মতা পোষণ করে, নিজেরাও যার যার অবস্থান থেকে দেশের মানুষের জন্য কাজ করি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন