আসন্ন ঈদ উপলক্ষে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলাচলকারী ঈদ স্পেশাল ১, ২, ৩ এবং ৪ ট্রেনগুলোর সময়সূচী এবং যাত্রাবিরতি করা স্টেশনগুলোর তালিকা দেয়া হলো।
ঈদ স্পেশাল ট্রেনগুলো ঈদের আগে (২৯ এপ্রিল ২০২২ থেকে ১ মে ২০২২) ৩ দিন এবং ঈদের পর (৪ মে ২০২২ থেকে ৮ মে ২০২২) ৫ দিন চলাচল করবে।
বি.দ্র: ৭২৯/৭৩০ মেঘনা এক্সপ্রেস এবং ২৯/৩০ সাগরিকা এক্সপ্রেস যথারীতি সময়সূচী অনুযায়ী চলাচল করবে।
⇨ ঈদ স্পেশাল ১ (চট্টগ্রাম-চাঁদপুর) : চট্টগ্রাম ছাড়বে সকাল ১১ঃ৩০। চাঁদপুর পৌছাবে বিকাল ১৬ঃ২৫। রানিং টাইম ৪ ঘন্টা ৫৫ মিনিট।
⇨ ঈদ স্পেশাল ২ (চাঁদপুর-চট্টগ্রাম) : চাঁদপুর ছাড়বে রাত ৩ঃ৩০। চট্টগ্রাম পৌছাবে সকাল ৮ঃ১০। রানিং টাইম ৪ ঘন্টা ৪০ মিনিট।
⇨ ঈদ স্পেশাল ১(আপ) ও ২(ডাউন) যেসকল স্টেশনে যাত্রাবিরতি করবে : ফেনী, নাঙ্গলকোর্ট, লাকসাম, চিতোষী রোড, মেহের, হাজীগঞ্জ, মধুরোড, চাঁদপুর কোর্ট।
⇨ ঈদ স্পেশাল ৩ (চট্টগ্রাম-চাঁদপুর) : চট্টগ্রাম ছাড়বে বিকাল ১৫ঃ২০। চাঁদপুর পৌছাবে রাত ২০ঃ১৫। রানিং টাইম ৪ ঘন্টা ৫৫ মিনিট।
⇨ ঈদ স্পেশাল ৪ (চাঁদপুর-চট্টগ্রাম) : চাঁদপুর ছাড়বে সকাল ৬ঃ০০। চট্টগ্রাম পৌছাবে সকাল ১০ঃ৫৫। রানিং টাইম ৪ ঘন্টা ৫৫ মিনিট।
⇨ ঈদ স্পেশাল ৩(আপ) ও ৪(ডাউন) যেসকল স্টেশনে যাত্রাবিরতি করবে : ফেনী, হাসানপুর, নাঙ্গলকোর্ট, লাকসাম, চিতোষী রোড, শাহারাস্তি, মেহের, হাজীগঞ্জ, বলাখাল, মধুরোড, শাহাতলী, চাঁদপুর কোর্ট।
বি.দ্র. ২ : ঈদের পূর্বে ঈদ স্পেশাল ২ (চাঁদপুর-চট্টগ্রাম) ওপেন পাথে ব্যাক করবে।
বি.দ্র. ৩ : ঈদ স্পেশাল ট্রেনগুলোর টিকেট শুধুমাত্র কাউন্টার থেকে দেয়া হচ্ছে। ঈদ স্পেশাল এবং মেঘনা এক্সপ্রেস ট্রেনের টিকেট চট্টগ্রাম স্টেশনের ৭ নং কাউন্টার থেকে দেয়া হচ্ছে।
বি.দ্র. ৪ : ঈদের দিন চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে কোন ট্রেন চলাচল করবে না।
বি.দ্র. ৫ : ঈদের পরেরদিন থেকে আন্তনগর ৭২৯/৭৩০ মেঘনা এক্সপ্রেস চলা চল করবে।