POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে দুই হাজার নেতাকর্মীর মাঝে রেদওয়ান খান বোরহানের ঈদ উপহার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২ | সময়: ৭:৩৩ অপরাহ্ণ

পবিত্র মাহে রহমজান ও ঈদকে সামনে রেখে চাঁদপুরে অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা অব্যহত রেখেছেন চাঁদপুরের কৃতি সন্তান ও সদর-হাইমচরের জনপ্রিয় ব্যক্তিত্ব আলহাজ্ব রেদওয়ান খান বোরহান।

বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক, চাঁদপুর জেলা মৎসজীবী লীগের সভাপতি ও সিটি নিয়ন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রেদওয়ান খান বোরহান তার ব্যাক্তিগত অর্থে মাহে রমজানের শুরু থেকে গরীব-অসহায় ও নিম্নবিত্তদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদবস্ত্র, খাদ্য সহায়তা অব্যহত রেখেছেন।

তারই ধারাবাহিকতায় ২৮ এপ্রিল বুধবার দুপুরে চাঁদপুর শহরের টাউন হল মাকের্টের ৩য় তলায় রাজনৈতিক কার্যালয়ে ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় চাঁদপুর সদর ও হাইমচরে ২হাজার দরিদ্র নেতা-কর্মীর মাঝে ঈদসামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণের পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, এতিমখানা এবং হিন্দু সম্প্রদায় ও দলীয় নেতা-কর্মীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

আলহাজ মো রেদওয়ান খান বোরহান বলেন, এই বছরই প্রথম পবিত্র রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন পবিত্র কোরআন শিক্ষার অনুষ্ঠান এবং ইফতার সামগ্রী বিতরন করে আসছি। চাঁদপুর-হাইমচরের কর্মহীন অসহায়দের মাঝে এবং অসচ্ছল নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ঘরে ইফতার, ঈদ সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দিয়েছি।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিদিন ধারাবাহিক ইফতার সামগ্রী বিতরণ ও বিভিন্ন কর্মসূচিসহ এবার নেতা-কর্মীর মাঝে, ইফতার, ঈদসামগ্রী, নগদঅর্থ বিতরণ করা হয়। এসব মানুষের পাশে দাঁড়ানোই এখন মানবিকতার সবচেয়ে বড় পরিচয়। আমার নিজের সাধ্য অনুযায়ী সকলের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও পাশে থাকার চেষ্টা করবো। ইনশাআল্লাহ।

এসময় দলীয় নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন