POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২ | সময়: ৪:১৬ অপরাহ্ণ

শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ।

হাজীগঞ্জে ২২ তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী দিবস উপলক্ষে গরিব অসহায়দের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম মাওলা, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন।

রান্ধুনীমুড়া কমিউনিটি ক্লিনিকে গরীব দুঃস্থ অসহায়দের মাঝে খাদ্য সহায়তা করা হয়। এছাড়াও রান্ধুনীমুড়া রাহমাতুল্লিল আলামিন এতিমখানায় এতিমদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন