POPULAR BD NEWS
Popular BD News Logo

রাস্তার পাশে কার্টনে মিলল নবজাতকের লাশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২ | সময়: ৪:৩১ অপরাহ্ণ

হবিগঞ্জের মাধবপুরে রাস্তার পাশে কার্টনে মিলেছে এক নবজাতকের লাশ।

বুধবার সকালে জনৈক অটোরিকশাচালক মাধবপুর মনতলা রাস্তার আলেকপুর গ্রামের অদূরে রাস্তার পাশে একটি কার্টনে ভর্তি নবজাতকের লাশ দেখতে পেয়ে ৯৯৯-এ কল করে বিষয়টি জানান।

পরে থানার এসআই শামসুল আরেফিন কার্টনে ভর্তি নবজাতকের মরদেহ উদ্বার করে।

পুলিশের ধারণা, সকালে কোনো একসময় মেয়ে নবজাতকের মরদেহ একটি কার্টনে ঢুকিয়ে কে বা কারা এখানে রেখে যায়। সকালে এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় করেন।

মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম কিবরিয়া হাসান জানান, নবজাতকের মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন