র্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, এর একটি আভিযানিক দল ২৭ এপ্রিল সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, যশোর জেলার কোতয়ালী থানার শংকরপুর গ্রামের মৃত বেলায়েত সরদার এর মেয়ে নাছিমা বেগম(৩৫)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলেম স্বীকার করে।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।