মঙ্গলবার ঢাকায় সড়ক দুর্ঘটনায় শাহরাস্তি উপজেলার সুজন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ঢাকা পঙ্গু হাসপাতালে মারা যান সুজন।
সে শাহরাস্তির সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের কেশরাঙ্গা ভূইয়া বাড়ির বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন এই সুজন।