POPULAR BD NEWS
Popular BD News Logo

ভূমিসহ বসতঘর পেয়ে খুশি চাঁদপুরে ৭৫২ পরিবার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২ | সময়: ১০:০৪ অপরাহ্ণ

মঙ্গলবার সকালে গণভবন থেকে সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন ৩২ হাজার ৯০৪ পরিবারের মাঝে ঘর হস্তান্তর করেন।

তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে চাঁদপুরে বসতঘর পেয়েছেন মোট ৭৫২ পরিবার। এর মধ্যে চাঁদপুর সদরে ২২টি, কচুয়া উপজেলায় ২০টি, ফরিদগঞ্জে ৫টি, মতলব দক্ষিণে ১৯টি, হাজীগঞ্জে ৩৪টি, শাহরাস্তিতে ২৩টি। এছাড়া হাইমচর উপজেলায় ৬২৯টি পরিবারকে ভূমিসহ ঘর প্রদান করা হয়েছে।
জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য নি¤েœ তুলে ধরা হলো।
চাঁদপুর সদর উপজেলা:
মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব ঘর হস্তান্তর করেন শেখ হাসিনা। তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাঁদপুরে উপকারভোগীদের হাতে ঘরের দলিল তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

তৃতীয় ধাপের এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, আমার সবচেয়ে ভালো লাগে যখন দেখি একটা মানুষ ঘর পাওয়ার পর তার মুখের হাসি। জাতির পিতাতো দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন।

ওইসময় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি মো. নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ।

চাঁদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান আবিদা সুলতানাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

হাজীগঞ্জ উপজেলা:
মঙ্গলবার সকালে সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠান হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ অংশ নেয়।
ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, চাঁদপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী, অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মুন্সি মোহাম্মদ মনির, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী ও আওয়ামীলীগ নেতা হাবীবুর রহমান লিটন প্রমুখ।

ফরিদগঞ্জ উপজেলা:
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ফরিদগঞ্জে ৫টি ঘর উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে। উপজেলার ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে ৩ টি ও ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামে ২ টি ঘর নির্মাণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঈদ উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করেন। এর সাথে সঙ্গতি রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন উপকারভোগীদের হাতে ঘরের কবুলিয়াতসহ প্রয়োজনীয় কাগপত্র তুলেদেন।
ফরিদগঞ্জে এ পর্যায়ে নিজে মালিকানা হিসেবে বাসস্থান পেয়ে উপকার ভোগী সাহেবগঞ্জে বসবাসকারীরা হলেন, পূর্ব এলাকার মৃত আজিজ উল্যা’র স্ত্রী রোকেয়া বেগম, গৃদকালিন্দিয়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে আনোয়ার হোসেন, পাইকপাড়া এলাকার মৃত মনোরঞ্জন দাসের ছেলে দিলিপ দাস। কামালপুর এলাকায় বসবাসকারীরা হলেন, চর-রামপুর এলাকার মৃত লতিফ খানের মেয়ে হাফেজা ও কামালপুর গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী তফুরী বেগম।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিহীন গৃহহীন পরিবারকে গৃহ প্রদান অত্যন্ত বিরল প্রজেক্ট। পৃথিবীর কোথাও এমন কোন দেশ নাই যেখানে সারাদেশের এতগুলো ভূমিহীন-গৃহহীন পরিবারের তালিকা করে ঘর প্রদান করা হচ্ছে তাই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা’র সভাপতিত্বে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্যাহ তপদার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

হাইমচর উপজেলা:
হাইমচরে ৬২৯ টি পরিবার ভূমি ও গৃহহীন রয়েছে। তাদের মধ্য থেকে চরভৈরবী ইউনিয়নের ১৬ পরিবার,হাইমচর ইউনিয়নের ৩০ পরিবার এবং নীলকমল ইউনিয়নের ৬৮ পরিবারসহ মোট ১১৪ জন ভূমি ও গৃহহীন পরিবারকে ২ শতক ভূমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় গনভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই সময় উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী,উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগম, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানিয়া, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, হাইমচর সরকারী মহাবিদ্যালয় অধ্যক্ষ মাননোয়ার হোসেন মোল্লা, উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার, প্রাণীসম্পদ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার, হাবিবুর রহমান গাজী, আতিক পাটওয়ারী, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রমুখ।

মতলব দক্ষিণ উপজেলা:

মঙ্গলবার একযোগে মতলব দক্ষিণ উপজেলাসহ দেশের ৪৯২ উপজেলায় ছিন্নমূল মানুষকে ভূমি ও গৃহদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন আয়োজিত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক হারুন অর রশীদসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। পরে উপজেলার উপকারভুগী ৪ জনকে ভূমিসহ গৃহের চাবি হস্তান্তর করা হয়।

কচুয়া উপজেলা:
সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে চাঁদপুরের কচুয়ায় ২০টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পেলেন ঈদ উপহার ঘর।

২৬ এপ্রিল মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের উদ্বোধন করার পরই এ উপজেলার পরিবার গুলির মাঝে নবনির্মিত ঘর গুলির চাবি ও দলিলপত্র হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিতসভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. মোতাছেম বিল্যাহ।

ওই সময় মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম, মুক্তিযোদ্ধা জাবের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন