POPULAR BD NEWS
Popular BD News Logo

সেলিম খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২ | সময়: ৮:৪৭ অপরাহ্ণ

চাঁদপুরের আলোচিত ‘বালু খেকো’ চেয়ারম্যান সেলিম খানের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

দুর্নীতি দমন কমিশন- দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার (২৬ এপ্রিল) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ জারি করেন।

দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, সেলিম খানের বিরুদ্ধে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের নামে ৩৬০ কোটি টাকা লোপাটের চেষ্টা ও দীর্ঘদিন ধরে পদ্মা-মেঘনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

এ বিষয়ে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।অনুসন্ধান চলাকালীন তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন এজন্য তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন