চাঁদপুরের কচুয়া উপজেলা শুয়ারুল (সাচার টু কচুয়ার রোডস্ত) অস্থায়ী কার্যালয়ে কচুয়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে সভাপতির দায়িত্ব পালন করেন জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার কচুয়া প্রতিনিধি ও কচুয়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ কাউছার আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং যুগান্তর পত্রিকার কচুয়া প্রতিনিধি মোঃ জিসান আহম্মেদ নান্নু, সাচার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহ আলম,সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন, কচুয়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ বিল্লাল মাসুম ও দৈনিক সকালের সময় কচুয়া প্রতিনিধি, সাংবাদিক মোঃমাসুদ রানা, জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন ও দৈনিক আদি বাংলা কচুয়া প্রতিনিধি মোঃ হারুনুর রশিদ কচুয়া প্রতিনিধি,সাংবাদিক মোঃমশিউর রহমান কচুয়া প্রতিনিধি, সার্ক মানবাধিকার কর্মীর সভাপতি মোঃ মানিক হোসেন তালুকদার, যুবদল নেতা মোঃসোহেল মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে কচুয়া সাংবাদিকদের সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়া ও মোনাজাত পরিবেশন করা হয়।
E/N