POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পেলেন ২০ পরিবার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২ | সময়: ৬:৫৮ অপরাহ্ণ

সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে চাঁদপুরের কচুয়ায় ২০টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পেলেন ঈদ উপহার ঘর।

মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের উদ্বোধন করার পরই এ উপজেলার পরিবার গুলির মাঝে নবনির্মিত ঘর গুলির চাবি ও দলিলপত্র হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. মোতাছেম বিল্যাহ।

এসময় মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম, মুক্তিযোদ্ধা জাবের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন