POPULAR BD NEWS
Popular BD News Logo

শখের মোটরসাইকেল তছনছ করে দিলো আনিসের সাজানো সংসার

মজিব পাটোয়ারী | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২ | সময়: ৪:৪৩ অপরাহ্ণ

শখের মোটরসাইকেল কেড়ে নিলো সাজানো সুখের সংসার। ঈদের দুই দিন পর যাওয়ার কথা মালদ্বীপ। ঘরে নতুন বউ। তিন মাসের ছুটিতে এসে বিয়ে করেছিল আনিস।

সাতাশ বছর বয়সী আনিস চলে গেলো না ফেরার দেশে। সাজানো সুখের সংসারটা হয়ে গেল তছনছ।

মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ- কচুয়া সড়কের কাঁঠালী বাদামতলী এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আনিছের মৃত্যু হয়।

নিহত আনিছ কচুয়া উপজেলার হাড়িচাইন সর্দার বাড়ীর জহিরুল হকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড় সংলগ্ন মোটরসাইকেল শো-রুম থেকে জারা মোটরসাইকেল ক্রয় করেন আনিছ। বাড়ীতে যাওয়ার পথে নির্মম সড়ক দুর্ঘটনার শিকার হতে হয় তাকে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, জনৈক সিএনজি চালক আনিছকে হাসপাতালে নিয়ে যায়। তখন তার দেহে ছিল না প্রাণ।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মাসুদ পপুলার বিডিনিউজকে জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। একই সাথে ট্রাকের চালক ও হেলফারকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন