POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া থানার বিশেষ অভিযানে ৭৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার এক

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২ | সময়: ৪:০৮ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া থানার বিশেষ অভিযানে ৭৩ বোতল ফেন্সিডিলসহ ১জনকে গ্রেফতার করে কচুয়া থানার পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার, সার্বিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ, কচুয়া সার্কেল ও অফিসার ইনচার্জ, কচুয়া থানার নেতৃত্বে এস.আই(নিঃ)/মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে কচুয়া থানাধীন কচুয়া থানাধীন সাচার গৌরিপুর রোড বারৈয়ারা বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালিয়ে আসামী মোঃ সজিব হাসান (২৩), পিতা-মোঃ তাজুল ইসলাম, মাতা-মোসাঃ নুর জাহান বেগম ,স্থায়ী: গ্রাম- রাজাপুর (মাষ্টার বাড়ী পৌরসভা) , উপজেলা/ থানা- বরুড়া, জেলা –কুমিল্লা এর নিকট কাছ থেকে -৭৩বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়েছে ।

এবিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ ওসি মোঃ মহিউদ্দিন আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদক পাচার হচ্ছে তার জন্য আমরা তল্লাশি চালিয়ে তাকে ধরতে সক্ষম হই।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযোগ অব্যহত থাকবে বলে জানিয়েছেন।

এব্যাপারে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

পরবর্তী তে আসামীকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন