POPULAR BD NEWS
Popular BD News Logo

দৈনিক শপথ পত্রিকার আয়োজনে দোয়া ও ইফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২ | সময়: ১২:৩০ পূর্বাহ্ণ

চাঁদপুরের জনপ্রিয় দৈনিক শপথ পত্রিকার আয়োজনে দৈনিক শপথ পরিবারের সদস্যদের নিয়ে দোয়া ও ইফতার সম্পন্ন হয়েছে।

সোমবার বিকেলে শহরের পৌর ১৩নং ওয়ার্ডের মাজার সড়কস্থ দৈনিক শপথ পত্রিকা কার্যালয়ে শপথ পরিবারের সদস্য ও শুভাকাক্সিক্ষদের নিয়ে এই ইফতারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দৈনিক শপথ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাদের পলাশের সভাপতিত্বে ও পত্রিকার বার্তা সম্পাদক নজরুল ইসলাম আতিকের সঞ্চালনায় মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়।

এর পর দৈনিক শপথ পরিবারের সবাই একসাথে দোয়া ও ইফতার সম্পন্ন করতে।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, কবি ইকবাল পারভেজ, বিশিষ্ট কবি ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান, পত্রিকার সাহিত্য সম্পাদক নূরে আলম পাটোয়ারী, ফিচার সম্পাদক জাকির হোসেন, সহ সম্পাদক ফিরোজ আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার এএইচ.এম নিজাম, ইকবাল বাহার, ফখরুল ইসলাম টিটু, রহমান রুবেল, ফরিদগঞ্জ ব্যুারো আবদুস সালাম, ফরিদগঞ্জ প্রতিনিধি আমান উল্লাহ খাঁন ফারাবী, ফাহাদ খাঁন, হাজীগঞ্জ প্রতিনিধি মোঃ হোসেন বেপারী, মতলব দক্ষিণ প্রতিনিধি মোঃ কবির মজুমদার ও মতলবের সিনিয়র সাংবাদিক আবু সায়েম, দৈনিক শপথের অফিস সহকারী ফরহাদ হোসেন সবুজ প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন