সোমবার হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বীর আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ পশ্চিম বাজারের গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্ট এন্ড চাইনিজে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি।
অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবায়ের সৈয়দ, জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য রোটারিয়ান আহসান হাবিব অরুন, টিআই জাহাঙ্গীর হোসেন, মাহফুজুর রহমান, তদন্ত ওসি ইব্রাহিম খলিল, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ মোহন গাজী, হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন, বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, হাটিলা পূর্ব ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাসেল মজুমদার, সাবেক ছাত্রলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেলসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।