POPULAR BD NEWS
Popular BD News Logo

যুবলীগ নেতা ওমর ফারুক চৌধুরী আর নেই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২ | সময়: ৪:৪৪ পূর্বাহ্ণ

হাজিগঞ্জ উপজেলার ১০নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন ১নং ওয়ার্ড উত্তর পাঁচৈ গ্রামের চৌধুরী বাড়ি পল্লী চিকিৎসক ও যুবলীগ নেতা ওমর ফারুক চৌধুরী আর নেই।

তিনি রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ এপ্রিল শনিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হাজিগঞ্জ উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেন চৌধুরীর বড় ভাই ওমর ফারুক চৌধুরী।

তিনি হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সম্মানিত সদস্য, হাজিগঞ্জ উপজেলার সেন্দ্রা বাজারের পল্লী চিকিৎসক হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন।

এছাড়াও উপজেলা পল্লী চিকিৎসক পরিষদের সম্মানিত সদস্যসহ, কভিট-১৯ ভয়াবহ দুর্যোগের মুহূর্তে করোনার যোদ্ধা হিসেবে মানুষের মাঝে চিকিৎসাসেবা দিয়েছেন। ডাক্তার ওমর ফারুক চৌধুরী, একজন নিরহংকার, সাদা মনের মানুষ, সমাজসেবক ও রাজনীতিবিদ ছিলেন। তার জানাজার নামাজ  ২৪ এপ্রিল রবিবার সকাল ১০ টায় পাচৈ ঈদগাঁ ময়দানে অনুষ্ঠিত হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন