POPULAR BD NEWS
Popular BD News Logo

উৎসব মূখর পরিবেশে রায়শ্রী উত্তর ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২ | সময়: ১২:৩০ পূর্বাহ্ণ

কাউন্সিলরদের প্রতোক্ষ ভোটাধিকারের মাধ্যমে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ এপ্রিল শুক্রবার বিকেলে উনকিলা বাজারে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুভ উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, বিএনপির নেতা আক্তার হোসেন, মোজাম্মেল হক খোকন, জসিম উদ্দিন প্রমূখ। সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এতে ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক পদে ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হন সাইমুম মাসুদ, সাংগঠনিক সম্পাদক পদে ১০২ ভোট পেয়ে নির্বাচিত হন গোলাম মোঃ সোহেল। নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. সাহেদুল হক মজুমদার। ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন