POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মাঈনুল ইসলাম কাজল | প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২ | সময়: ১১:২৫ অপরাহ্ণ

শাহরাস্তিতে পুকুরের পানিতে ডুবে আবু আব্দুল্লাহ আয়ান (১৭ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ২৩ এপ্রিল সাড়ে ১১ টায় মেহের দক্ষিণ ইউনিয়নের ফতেপুর গ্রামে মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঐদিন আবু আব্দুল্লাহ আয়ান সকলের অগোচরে খেলতে গিয়ে বাড়ীর পিছনের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন থাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে, পরে পুকুরের পানিতে ভাসতে দেখে। স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবু আব্দুল্লাহ আয়ান পিতা-মাতার একমাত্র ছেলে, তার বাবা মোঃ শাহাদাত হোসেন চট্টগ্রামের সরকারি চাকরি করেন। আয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন