POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সভাপতির রোগ মুক্তি কামনায় দোয়া

 মো. হোসেন বেপারী | প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২ | সময়: ৮:০৩ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা বিএনপির মোজাম্মেল হক চৌধুরী মহন ও পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে হাজীগঞ্জ পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের আয়োজনে দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ইমাম ও খতিব আব্দুর রউফ।

হাজীগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এছাড়া দীর্ঘদিন ধরে রাজধানীর বাসায় অসুস্থ অবস্থায় রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক চৌধুরী মহন।

দোয়া ও মিলাদে ওই সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন