POPULAR BD NEWS
Popular BD News Logo

রান্ধুনীমুড়ায় দুইটি সড়ক পাকাকরণের কাজ উদ্বোধন করলেন মেয়র

হোসেন বেপারী | প্রকাশিত: জুলাই ১৬, ২০২০ | সময়: ১১:০৮ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়ায় দুইটি সড়ক পাকাকরণের কাজ উদ্বোধন করলেন মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।

বৃহস্পতিবার সকালে রান্ধুনীমুড়া ছলেমান বেপারী বাড়ী ও হাজী আমিনুল হক বাড়ীর দুইটি সড়ক পাকা করণের কাজ শুরু হয়।

হাজী আমিনুল হক বাড়ীর সড়ক উদ্বোধনকালে মেয়রসহ এলাকাবাসী

জানা গেছে, ছলেমান বেপারী বাড়ীর সড়ক ৪৩০ ফুট ও হাজী আমিনুল হক বাড়ীর সড়ক ২৩০ ফুট পাকাকরণ হচ্ছে।

ওই সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ও ২ নং প্যানেল মেয়র শুকু মিয়া, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সেলিম ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এসএম মিরাজ মুন্সীসহ এলাকার সুধীজন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন