POPULAR BD NEWS
Popular BD News Logo

২০ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২ | সময়: ৩:৪৪ অপরাহ্ণ

র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী বিশ্বরোড এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ২৩ এপ্রিল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, ফেনী জেলার সোনাগাজী থানার চরথোয়াজ গ্রামের বাবুল হকের ছেলে মোঃ ইসমাইল(২৯) ও চরগণেশ গ্রামের মোঃ হারুন এর ছেলে মোঃ জিয়া উদ্দিন হৃদয়(২৪)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহামম্মদ সাকিব হোসেন জানান,  প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী
মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন