POPULAR BD NEWS
Popular BD News Logo

পা বাঁধা ৫ গরু ভুট্টা খেতে রেখে পালিয়ে গেলো চোর

মাহফুজ মল্লিক | প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২ | সময়: ৪:৪৩ পূর্বাহ্ণ

মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা এলাকায় পুলিশ ও এলাকাবাসীর ধাওয়া খেয়ে চোখ,মুখ, পা বাঁধা অবস্থায় ৫টি গরু ফেলে পালিয়ে যায় চোরের সংঘবদ্ধ দল।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক পোনে দুইটার সময় পশ্চিম নাগদা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের আব্দুল মালেক প্রধানের বাড়ী থেকে বিভিন্ন বয়সী ৫টি গরু বেঁধে ট্রাকে তুলে নিয়ে যাচ্ছিল চোরের দল।গরুর মালিক টের পেয়ে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে গরুগুলো পশ্চিম নাগদা রাস্তার পার্শ্বে ভুট্রা ক্ষেতে ফেলে ট্রাক নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় চোর।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে ওই এলাকায় টহলরত পুলিশ অফিসার এএসআই সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় এবং চোর ধরার জন্য এলাবাসীকে সাথে নিয়ে বিভিন্ন পয়েন্টে পুলিশ তল্লাশি করে। তবে চোরের দল ধাওয়া খেয়ে দ্রুত সময়ের মধ্যে ট্রাক নিয়ে পালিয় যায়।এদিকে গরুর মালিক তাদের গরু নিজ দায়িত্ব নিয়ে গেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন