POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২২, ২০২২ | সময়: ৭:২৬ অপরাহ্ণ
শাহরাস্তিতে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক রুহুল আমিন (৫৫)
নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( ২১ এপ্রিল) রাত সোয়া ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ওই দিন রাত সোয়া ৯টায় রুহুল আমিন ব্যাবসায়ীক কাজ শেষে মোটরসাইকেল যোগে চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলা সদরের খাঁন বাড়ির সামনে একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ  ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করেন। রাত ১ টায় কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
রুহুল আমিন শাহরাস্তি উপজেলার আয়নাতলী বাজারের একজন ব্যবসায়ী। তিনি শাহরাস্তি পৌরসভার ৮ নং ওয়ার্ডের নিজ মেহার জুমা বাড়ির এমদাদ উল্লাহ ছেলে। রুহুল আমিন তিন সন্তানের জনক। ২২ এপ্রিল শুক্রবার সকালে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন