POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২১, ২০২২ | সময়: ৮:৪০ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় কৃষকদের মাঝে অত্যাধুনিক জাপানী প্রযুক্তির ইয়ানমার কম্বাইন হারভেস্টার মেশিন ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকের হাতে কম্বাইন হারভেস্টার মেশিন ও কৃষি যন্ত্রপাতি তুলে দেন।

এদিকে চাষকৃত জমির ধান সহজে কাটা ও চাষের খরচ কমানোর জন্য সরকার কৃষকদের মাঝে ৫০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করছে। এই মেশিন ঘণ্টায় ৩ বিঘা জমির ধান কাটা, মাড়াই ও বস্তাবন্ধি করতে পারবে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মোতাছেম বিল্যাহ, উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন সহ উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন