হাজীগঞ্জে পানিতে ডুবে প্রতিবন্ধী ও মৃগী রোগে আক্রান্ত সোহাগ বকাউলের (১৮) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সোহাগ বকাউল উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দসার বকাউল বাড়ীর শাহপরান বকাউলের প্রতিবন্ধী ছেলে।
জানা গেছে, বসতবাড়ীর দক্ষিন পাশে পুকুরে পানিতে গোসল করতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা যান।
হাজীগঞ্জ থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।