বাংলাদেশে আসার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এখন থেকে দেশে আসতে হলে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম (এইচডিএফ) পূরণ করতে হবে। একই সঙ্গে উড়োজাহাজে যাত্রীসংখ্যার ওপর বিধিনিষেধও শিথিল করা হয়েছে। পরবর্তী নির্দেশনা জারি না করা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গতকাল বুধবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। পরবর্তী নির্দেশনা জারি না করা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। বেবিচকের নির্দেশনায় বলা হয়েছে, (http://healthdeclaration.dghs.gov.bd) এ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এইচডিএফ ফরম পূরণ করতে হবে। ফরমটি পূরণ করার পর কিউআর কোডযুক্ত হেলথ কার্ড আসবে, সেটি প্রিন্ট করে বা মুঠোফোনে সফট কপি নিজের কাছে রাখতে হবে। কোনো দেশে ট্রানজিট হয়ে বাংলাদেশে এলে ট্রানজিট বিমানবন্দরে চেক-ইন করার আগে নতুন করে পুনরায় হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে।
বোর্ডিংয়ের সময় এয়ারলাইন যাত্রীর হেলথ কার্ড আছে কি না, তা যাচাই করবে। দেশে আসার পর বিমানবন্দরে কিউআর কোডযুক্ত হেলথ কার্ড দেখাতে হবে যাত্রীকে।
যাত্রীদের কাছে কিউআর কোডসহ এইচডিএফ আছে কি না, তা বিমানবন্দরে অপারেটররা বোর্ডিংয়ের আগে নিশ্চিত করবেন। যাত্রীরা কিউআর কোডসহ হেলথ ডিক্লারেশন কার্ডটি (সফট বা প্রিন্ট কপি) ইমিগ্রেশনে দেখাবেন এবং কোনো যাত্রীর করোনার উপসর্গ থাকলে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইমিগ্রেশনের আগে হেলথ ডেস্কে যোগাযোগ করবেন।
সূত্র: প্রথম আলো
E/N