চাঁদপুরের কচুয়ায় ২০২১-২০২২ অর্থবছরে আউশ প্রনোদনা খরিপ-১ মৌসুমে কৃষি পূর্নবাসন ও কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোতাছেম বিল্যাহ।
এ কর্মসূচির আওতায় উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের মোট ৪ হাজার ২শ কৃষক প্রনোদনা হিসেবে এ সার ও বীজ পাচ্ছেন। প্রতিজন কৃষক পাবেন ১০ কেজি এমপিও,২০কেজি ডিএপি,৫ কেজি উচ্চফলনশীল ধান বীজ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন সহ অন্যান্য কর্মকর্তারা ।